ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৪:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৬০ জনের

আইনিউজ ডেস্ক: সরকারি হিসেবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ৬০ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার এ তথ্য দেয় তারা। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৩১৪ ও ৪৩৮ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪৪৭ ও ৫৩৯ জন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী ভর্তির সংখ্যা ছিল ৬০৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৩ হাজার ৯১ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগী আছেন ৩ হাজার ২২৬ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৯২ জন। ঢাকার বাইরে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৪ জন।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়