আপডেট: ১০:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
ত্রিদেশীয় সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল
স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল। দলে অধিনায়কত্ব করবেন শেষবারের মতো আন্তর্জাতিক সফরে আসা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই সফরের পরেই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বিদায় নিবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশ্রামের জন্য তাদেরকে বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের মাধ্যমে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এর পরের দিনের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে। তবে মূল মঞ্চে মাঠে নামার আগে জিম্বাবুয়ে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছিল। বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে গত জুলাইয়ে আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে। জিম্বাবুয়ের কোনো দল আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। তবে দ্বিপক্ষীয় সিরিজ বা অন্য টুর্নামেন্টে খেলতে বাধা নেই। তবুও জিম্বাবুয়ের বাংলাদেশে আসা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশে আসতে সম্মত হয় তারা।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজাকে ছাড়া বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। শুধুমাত্র বাংলাদেশের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজেই নয়, সিঙ্গাপুর সফরেও জিম্বাবুয়ে দলে নেই পাকিস্তানি বংশোদ্ভূত রাজা। স্বাগতিক সিঙ্গাপুর ও নেপালকে নিয়ে একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলে এনডলোভু, তিমিসেন মারুমা ও রায়ান বুর্ল।
এসডি/ইএন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















