ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

প্রকাশিত: ১১:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৯

ইবিতে প্রথমবারের মতো বৃক্ষ উৎসব

ইবি: 'বৃক্ষ দেয় অক্সিজেন বৃক্ষ দেয় আয়ু, তৃণলতা খাদ্য দেয় জীবন পরমায়ু' এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত বৃক্ষ উৎসব অনুষ্টিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

সোমবার ৯ই সেপ্টম্বর সকাল সাড়ে ১১ টার সময় কলা অনুষদের আয়োজনে রবীন্দ্র নজরুল কলাভবনের গ্যালারি রুমে এ অনুষ্টান হয়।

নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্টান শুরু হয়। তারপর বৃক্ষ সচেতনামূলক নাটক গম্ভীরা অনুষ্টিত হয়। নাটকে নানা নাতির কথোপকথনের মাধ্যমে বৃক্ষের তাৎপর্য ও উপকারিতা সুন্দরভাবে ফুটিয়ে তোলে।

তারপর পুষ্পসুরভিত শুভেচ্ছার মাধ্যমে অতিথীদের বরণ করে নেয় এবং বৃক্ষস্মারক গ্রন্থ প্রদান করে। কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরোওয়ার মোর্শেদের সভাাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।

[caption id="attachment_17500" align="alignnone" width="4128"] ছবি: আইনিউজ[/caption]

ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে বলেন আমারা মৃত বৃক্ষের প্রাণ সঞ্চার করেছি এবং বারো হাজারের ও বেশি চেয়ার টেবিল তৈরি হয়েছে । ৩০ বছর পরে এতগুলো টেবিল চেয়ার তৈরি একটি নান্দনিক দৃষ্টান্তমূলক কাজ। তিনি ক্যাম্পাসের মোধ্যে তিন ধরনের ফলজ, বলজ, ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে বলে জানান। বৃক্ষের নানা উপকারিতা ও তাৎপর্য নিয়ে আালোচনা করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রীন ক্যাম্পাসে পরিণত করার অঙ্গিকার করেন।

অনুষ্টান শেষে রীনদ্র নজরুল কলাভবনের সামনে পলাশ কুন্জের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর হারুন-উর রশিদ আাসকারী। তারপর সেখানে পলাশ বৃক্ষ রোপন করা হয়।

আইনিউজ/রাকিব হোসেন/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়