ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

প্রকাশিত: ১২:০২, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:৪৫, ৯ সেপ্টেম্বর ২০১৯

আফগানদের ঐতিহাসিক জয়ে লজ্জায় ডুবলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান তোলে নিয়েছে ঐতিহাসিক জয়। বৃষ্টিও বাঁচাতে পারলো না বাংলাদেশকে। হাতে ৪ উইকেট নিয়ে ১০ ওভারও ব্যাটিং করতে পারলো না সাকিবরা। যেন লজ্জ্বায় ডুবলো টিম টাইগার আর বাংলাদেশের ক্রিকেট।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নিয়ে অনেকটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন আফগান অধিনায়ক। যেন হাতের মধ্যে থেকেও জয় ছিনিয়ে নিচ্ছে বৃষ্টি।

[caption id="attachment_17561" align="aligncenter" width="920"] পারলেন না মুশফিকও[/caption]

অন্যদিকে বৃষ্টিতে খুশি হয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব। কিন্তু শেষমেশ সেই খুশি দুঃখেই পরিণত হয়েছে। শেষ চার উইকেট ফেলে দিয়ে আফগানরা তোলে নিয়েছে জয়। টেস্ট ম্যাচে নতুন অতিথিদের কাছে এ হারে যেন লজ্জাই বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

টাইগারদের হার এমনিতেই অবধারিত ছিল। বৃষ্টি সেটাকে বিলম্বিতই করল শুধু। শেষ বিকেলে ১৮.৩ ওভার খেলার সুযোগ করে দিল বৃষ্টি। তাতেও লজ্জার হার থেকে নিজেদের বাঁচাতে পারল না বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই লজ্জায় অধোবদন হলো বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হেরে গেল ২২৪ রানে।

প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারিয়ে ঐতিহাসিক এক জয়ই পেল আফগানরা। টেস্ট মর্যাদা পাওয়ার পর তিন ম্যাচ খেলে দুটিতেই জয় পেল রশিদ খান, আসগর আফগানরা। দ্বিতীয় জয় পেতে মাত্র ৩ টেস্ট সময় লাগিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসাল দেশটি।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২ বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫ আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০ বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮, আগের দিন ১৩৬/৬) ৬১.৪ ওভারে ১৭৩ (সাকিব ৪৪,সৌম্য ২, মিরাজ ১৫, তাইজুল ০, নাঈম ১*; ইয়ামিন ৪-১-১৪-০, নবি ২০-৫-৩৯-১, রশিদ ২১.৪-৬-৪৯-৬, জহির ১৫-০-৫৯-৩, কাইস ১-০-৬-০)। ফল: আফগানিস্তান ২২৪ রানে জয়ী ম্যান অব দা ম্যাচ: রশিদ খান

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়