আপডেট: ১৩:০৩, ৯ সেপ্টেম্বর ২০১৯
ছাতকে অগ্নিকান্ড, ৭ টি দোকান পুড়ে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান ভষ্মিভুত হয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (০৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার বড়গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড়গলির আমিন বেডিং থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তি সাঈদ বেডিং, আল আমিন বেডিং, গৌরাঙ্গ কর্মকার, শীতল কর্মকার, দুলাল কর্মকার ও কৃষ্ণ দে’র স্বর্ণের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই মালামালসহ বাজারের ৭টি দোকান ভষ্মিভুত হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















