ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩

প্রকাশিত: ১৪:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৫৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

সরানো হয়নি প্রভার সেই ভিডিওটি

বিনোদন ডেস্ক:  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনসট্রাগ্রামে উষ্ণতা ছড়ানো একটি ভিডিও আপলোড করেছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যা গত কয়েক দিনে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওটি অনেক বিতর্কের সৃষ্টি করলে বিভিন্ন গণমাধ্যম তার ভিডিওটি সরিয়ে ফেলেছেন বলে শিরোনাম দিয়ে নিউজ করেছেন যা একেবারেই ভুল। এছাড়া তারা দাবি করেছেন, লিংকে ঢুকলে ভিডিওটি পাওয়া যাচ্ছে না। বরং প্রভার ইন্সট্রাগামে ঢুকলেই ভিডিওটি এখনও পাওয়া যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, সবে গোসল সেরে এলো চুলে নীরবে বললেন, ‘আই লাভ ইউ’। এদিকে, বেশ কিছুদিন ধরে প্রেম নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন প্রভা।  তাই ভক্তদের জানার আগ্রহ তাকে নিয়ে বেশ। সময় নিউজ প্রভার প্রেম নিয়ে স্ট্যাটাস দেওয়ার বিষয় যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, ‘প্রেমের ক্যাপশন লিখলেই কী প্রেম হয়ে যায়? এরবেশি কোনও কথা বলেননি তিনি। শুটিংয়ের ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন প্রভা।’
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়