ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

প্রকাশিত: ০৭:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৯

সুনামগঞ্জে দুই কেজি গাঁজাসহ যুবক আটক

সুনামগঞ্জ : সুনামগঞ্জে ট্রাভেল ব্যাগে দুই কেজি ভারতীয় গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে র‍্যাব কর্তৃক জিজ্ঞাসাবাদ শেষে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি জেলার বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের সীমান্তগ্রাম গামাইরতলার ইউনুছ আলীর ছেলে।

র‍্যাব-৯ জানায়, র‍্যাবে সুনামগঞ্জ ক্যাম্পের একটি নিয়মিত টিম টহলকালে ধনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে মঙ্গলবার বিকেলে ট্রাভেলব্যাগ ভর্তি গাঁজাসহ বিল্লালকে আটক করে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়