আপডেট: ০৫:১০, ৩১ আগস্ট ২০১৯
৩৮ সন্তানের জননী মারিয়াম! (ভিডিও)
উগান্ডার নাগরিক মারিয়াম নবট্যানজি। বয়স ৩৯ বছর। স্বামী তাঁকে পরিত্যাক্ত করে চলে গিয়েছেন। কিন্তু রেখে গেছেন ৩৯টি সন্তান। ৩৯ বছর বয়সী মারিয়াম এখন একাই তার ৩৮ সন্তানকে পেলেপোষে বড় করছেন। রাজধানী কাম্পালার উত্তরে ৫০ কিলোমিটার দূরের একটি ছোট গ্রামে সন্তানদের নিয়ে বাস করেন তিনি।
জানা যায় মাত্র তিন বছর বয়সেই মারিয়ামকে তার নানির কাছে রেখে চলে যান মারিয়ামের মা। এরপর বড় হতে থাকেন নানির কাছেই। বয়স যখন মাত্র ১২ বছর, তখন জোর করেই বিয়ে দেওয়া হয় মারিয়ামকে। বিয়ের এক বছরের মাথায় যমজ সন্তানের জন্ম দেন মারিয়াম। প্রথম যমজ সন্তানের জন্য খুব খুশি হয়েছিলেন তিনি। ভুলে অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়ার কষ্ট।
কিন্তু একবারই এমন যমজ সন্তান জন্মের ঘটনা ঘটেনি মারিয়ামের সাথে। এরপর টানা চারবার যমজ সন্তান হয় তাঁর। ফলে প্রথম যমজ সন্তান হওয়ার আনন্দ ক্রমেই ফিকে হয়ে আসতে শুরু করে। নিজের শরীরে কোনো সমস্যা আছে কি না তা জানতে ডাক্তারের শরণাপন্ন হন মারিয়াম। ডাক্তার জানান, তার ডিম্বাশয়ের আকার বেশ বড় হওয়ায় যমজ সন্তান হচ্ছে।
যমজ সন্তান ঠেকাতে গর্ভনিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচার হয় তার। কিন্তু অস্ত্রোপচার তার শরীরের জন্য খারাপ হয়ে দাঁড়ায়। কী করবেন তা বুঝে উঠতে না পেরে স্বামীকে বিষয়টি জানালেন। বারবার এভাবে একাধিক সন্তান জন্ম হওয়া বন্ধ হওয়া উচিত বলেও তিনি জানান। কিন্তু স্বামী বিষয়টিতে কর্ণপাত করেননি।
ফলে এরপর তার চারবার ত্রিপলেট (একত্রে তিন সন্তান) ও পাঁচবার কোয়াড্রুপলেট (একত্রে চার সন্তান) জন্ম হয়। আড়াই বছর আগে শেষবার মা হন মারিয়াম। তখনো যমজ সন্তান হয় তার, যদিও সন্তানদের একজন মারা যায়। কিন্তু এমন অবস্থায় মারিয়ামকে তার স্বামী বাড়ি থেকে বের করে দেন এবং অন্য এক নারীকে বিয়ে করেন। মারিয়ামের জন্ম দেওয়া ৪২ সন্তানের মধ্যে এখন বেঁচে আছে ৩৮ জন।
বাড়ি থেকে বের করে দেওয়ার পর এত সন্তানের ভরণপোষণ করানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার জন্য। কিন্তু মাথার ওপর এত বিশাল চাপেও দিশেহারা হননি তিনি। তার নানি সেই নানীই এ সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। বিভিন্ন রকমের কাজ করে সন্তানের নিয়ে সংসার চালান মারিয়াম। সন্তানদের স্কুলেও ভর্তি করিয়েছেন তিনি।
https://www.youtube.com/watch?v=YDQ00Y_C1xkমারিয়ামের গোটা পরিবারের জন্য দিনে ২৫ কিলোগ্রাম ভুট্টা লাগে। অর্থনৈতিক কারণে মাছ-মাংস খাওয়া হয় না। ঘরের কাজ কোনদিন কে করবে তার একটি রুটিন ঘরের দেয়ালে টানানো আছে। তাই দেখে সন্তানরা মাকে কাজে সহায়তা করে।
উগান্ডায় প্রতি নারীর গড় সন্তানসংখ্যা ৫ দশমিক ৬ জন। আফ্রিকা মহাদেশের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। বিশ্বব্যাংকের তথ্যানুসারে, সারা বিশ্বে নারীদের গড় সন্তানসংখ্যা ২ দশমিক ৪ জন।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























