নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৪, ২৮ মার্চ ২০২১
গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনা দেয়ায় বিএনপি নেত্রী নিপুণ গ্রেফতার
নিপুণ রায় চৌধুরী
হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করায় এক কর্মীসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৮ মার্চ) বিকালে ৪ টায় রায়ের বাজারের বাসা থেকে নিপুণ রায়কে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পুড়ানোর নির্দেশনা দেন।
নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও র্যাব গ্রেফতার করেছে।
ওই সূত্র জানায়- নিপুণ রায় চৌধুরী বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মুঠোফোনে হরতালে বাসে বা যেকোনো যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন।
সূত্র আরও জানায় স্থানীয় বিএনপি নেতা ও নিপুণ রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুণ রায়ের হোয়াটসঅ্যাপে পাঠান।
বিএনপি নেতা আরমানের দেয়া তথ্য মতে জানা যায়, বিএনপি নেতা নিপুণ রায় গাড়ি পুড়ানোর এ ছবি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন।
জানা যায়, গতকাল রাতে ও দিনে নিপুণ রায়ের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীন মালিবাগ ও সায়েদাবাদে বাসে আগুন দেন।
এদিকে নিপুণ রায়ের পরিবার জানায়, ‘কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায়। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।’
উল্লেখ্য, নিপুণ রায় চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















