নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ২৫ এপ্রিল ২০২১
নৌ কর্মকর্তাকে হত্যাচেষ্টা: ইরফান সেলিমের জামিন আপিলে বহাল
ইরফান সেলিম
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বরখাস্ত) ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ বহাল রয়েছে।
জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে রোববার এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ।
আদালতে আজ ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
ইরফান সেলিমের জামিন প্রশ্নে গত ২৭ জানুয়ারি দেওয়া রুল গত ১৮ মার্চ যথাযথ ঘোষণা করে ইরফান সেলিমকে জামিনের রায় দিয়েছিল হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ২৮ মার্চ শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ইরফান সেলিমের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। পাশাপাশি জামিনের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করেন ইরফান সেলিমের আইনজীবীরা।
অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন, ‘জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এবং জামিনের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ বাতিল চেয়ে আমাদের আবেদন গ্রহণ করেছেন আপিল বিভাগ। ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে কোনো বাধা নেই।’
২০২০ সালের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর ওই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে ইরফান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার পরদিন ২৬ অক্টোবর সকালে বাদী হয়ে নৌবাহিনীর ওই কর্মকর্তা ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। ইরফানসহ চারজন ও অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























