ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫১, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ০০:০৯, ১ মে ২০২১

‘ফিরোজা’র আটজন করোনামুক্ত

করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার ৮ কর্মচারী। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ম্যাডামসহ বাসায় মোট নয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। আজকের রিপোর্টের ফলাফলে বাসায় ম্যাডাম বাদে যে ৮ জন আক্রান্ত ছিলেন তারা করোনামুক্ত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১১ এপ্রিল জানা যায় খালেদা জিয়াসহ ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি সেদিন নিশ্চিত করেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত

১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।....বিস্তারিত

এদিকে বুধবার (২৮ এপ্রিল) খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, ২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়