ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ২১ জুন ২০২১
আপডেট: ১৮:২৯, ২১ জুন ২০২১

সাত জেলায় লকডাউন: বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। যা আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। 

লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২১ জুন) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ি।

জেলাগুলোতে কী কী বন্ধ থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছুই চলবে না।

করোনা পরিস্থিতি সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়