নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৫, ২৯ জুলাই ২০২১
আপডেট: ২১:৫৫, ২৯ জুলাই ২০২১
আপডেট: ২১:৫৫, ২৯ জুলাই ২০২১
করোনায় আক্রান্ত আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি
আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবদুল মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওনার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) জানা গিয়েছিল বড় ছেলে শাহেদ মুহিতসহ কোভিড পজিটিভ হয়েছেন আবুল মাল আবদুল মুহিত। করোনা শনাক্তের পর বনানীতে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























