নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১০, ২৫ সেপ্টেম্বর ২০২১
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে বৈঠককালে এ সহায়তা চান তিনি। শনিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে জোসেফ বোরেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এই সঙ্কট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান।
এছাড়া আগামী ২০২৯ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য ড. মোমেন জোসেফ বোরেলকে ধন্যবাদও জানান।
বৈঠকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে বলে উভয়ে সম্মত হন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























