Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ৯ নভেম্বর ২০২২

খেলায় ছেলেরা যা পারেনা মেয়েরা তার থেকে বেশি পারে : প্রধানমন্ত্রী

ছবি- আইনিউজ

ছবি- আইনিউজ

ক্রীড়া ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা বেশি সফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে না বলে পারি না। আমাদের ছেলেরাও যা পারে না, মেয়েরা তার থেকে বেশি পারে। শুনলে আবার ছেলেরা রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতাটাও একটু বেশি…তবুও আমি বলব, মেয়েরা যথেষ্ট ভালো করছে।’

বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ এবং কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

সেপ্টেম্বরে সাফ উইমেনস টুর্নামেন্টে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এ জন্য এই ফুটবল দলকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, ‘তাদের (সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য) আজকে আমি অন্তত দেখতে পেলাম, কাছে পেলাম, সংবর্ধনা দিতে পারলাম। সে জন্য আমি খুবই আনন্দিত। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, দোয়া জানাই। আরও সাফল্য নিয়ে আসবে, সেটাই আশা করি।’

নিজের বক্তব্যের পক্ষে পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের অক্টোবরে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ২০২১ সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। তা ছাড়া নারী ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে।

‘ছেলেরা কিন্তু পারেনি, মেয়েরা পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।’

বাঙালি বিজয়ী জাতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবসময় এটা মাথায় রাখতে হবে, খেলার মাঠেও মাথায় রাখতে হবে, যুদ্ধে জয় করেছি, খেলায়ও জয় করব। এই চিন্তা নিয়ে সবাইকে চলতে হবে। তাহলে সাফল্য আসবে। কারণ মনোবল, আত্মবিশ্বাস এটা একান্তভাবে দরকার।

‘সবসময় প্রশিক্ষণ দরকার। এটাকে কোনোমতেই শিথিল করা যাবে না। যত বেশি ট্রেনিং হবে, তত বেশি খেলাধুলা উৎকর্ষতা পাবে।’

উপস্থিত খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল, ক্রিকেট খেলতেন। আমার বাসাটাই ছিল স্পোর্টস জগত। আমার পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয় তখন আমরা সাধ্য মতো সহযোগীতা করেছিলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্মারক প্রদান করেন বাফুফের সভাপতি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়