Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৩ নভেম্বর ২০২২

তত্ত্বাবধায়ক সরকার এখন মামা বাড়ির আবদার : কাদের

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি- বাসস

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি- বাসস

হারিয়ে যাওয় হাওয়া ভবন আর সেই ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এখন মামা বাড়ির আবদার। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে এটা এখন মিউজিয়ামে।’

রোববার (১৩ নভেম্বর) স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না। সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেব না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।’
তিনি বলেন, ‘টাকা উড়ছে আকাশে-বাতাসে। ফকরুল ইসলাম টাকার বস্তার উপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী এমপি বানাবে তা শুরু হয়ে গেছে।’

তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলন ব্যর্থ  হয়েছ্,ে নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। আপনাদেও নেতা অস্ত্র পাচারকারি। আপনাদের চাওয়া পুরন হবে না।

সম্মেলনে আবারো এমপি আব্দুল হাইকে সভাপতি, সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়