ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২২ নভেম্বর ২০২২

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই : ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

ফাইল ছবি

আদালত প্রাঙ্গণ থেকে মৃ ত্যু দ ন্ড প্রাপ্ত দুই আসামী ছিনতাইয়ের ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ)। কমিটিতে মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদ মর্যাদার নিম্নে নয়), কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক এবং ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ সন্ত্রাস বিরোধী আইনে সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীম ওরফে ইমরানকে (ব্লগার দীপন এবং অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি) দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়