আইনিউজ ডেস্ক
জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : কাদের
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আদালত থেকে দুই সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলা ভাই ও শেখ আবদুর রহমানের নেতৃত্বে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে বিএনপির সময়ে। বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। আর জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে আওয়ামী লীগ।
আজ (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন।
সম্মেলনে ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির বিরুদ্ধে খেলা হবে। আন্দোলনে, নির্বাচনে বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।
তিনি বলেন, ভোট চুরি, জালিয়াতি, দুনীর্তি ও হাওয়া ভবন এবং বিএনপির দুঃশাসন বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে নামবে এবং দেশের উন্নয়নের জন্য হাসিনা সরকার আরেকবার দরকার।
এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় এবং জেল সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হারুনুর রসিদ, ফরিদুর নাহার লাইলি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একে এম শাহজাহান কামাল, আনোয়ার হোসেন খানসহ প্রমুখ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























