Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ২১ আগস্ট ২০২৩

অবৈধ সম্পদ অর্জন: রিজেন্ট সাহেদের ৩ বছরের কারাদণ্ড 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট সাহেদ। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট সাহেদ। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় করোনাকালীন সময়ে দুর্নীতি করে আলোচনায় আসা রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন। রায় ঘোষণার সময় সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ১০ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের তারিখ ঠিক করেন। 

অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ ২০২১ সালের ১ মার্চ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। গত বছরের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এর পর গত বছরের ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন

উল্লেখ্য, ২০২০ সালে ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গুলি উদ্ধারের ঘটনায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়