আই নিউজ ডেস্ক
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এর জন্ম হয়।
আজ শনিবার (১১ নভেম্বর) দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হবে। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল পৌনে ১০টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল; দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত আনন্দ র্যা লি এবং উন্নয়ন শোভাযাত্রা।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























