Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ১৬ নভেম্বর ২০২৩

তফসিল ঘোষণাকে স্বাগত জানাল আ. লীগ, প্রত্যাখ্যান করল বিএনপি 

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। পাশাপাশি বুধবার সন্ধ্যা ৭টায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন সিইসি। তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়া লীগ তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তফসিল প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি। 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণার পর পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন। 

তবে, ঘোষিত তফসিল প্রত্যাখান করেছে বিরোধী বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এটা বাস্তবায়ন হতে দেবে না। এই তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা। 

এদিকে তফসিল ঘোষণার দিন তফসিল ঘোষণার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতারা। বুধবার বিকেলের দিকে তারা নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য যাত্রা শুরু করেন। তবে, এসময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের মোকাবিলা করা হয়। 

উল্লেখ, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি হবে বলে জানিয়েছে। সে হিসেবে ভোটের বাকি আর ৫২ দিন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন দাখিল করতে হবে। সে হিসেবে, বিএনপি নির্বাচনে অংশ নিবে কী-না সে সিদ্ধান্ত নিতে সময় আছে আর মাত্র ১৪ দিন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়