Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১০ জানুয়ারি ২০২৪

টানা চতুর্থবার সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা 

টানা চতুর্থবার সংসদ নেতা নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

টানা চতুর্থবার সংসদ নেতা নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

টানা চতুর্থবার সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

সংসদীয় সভায় প্রথমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও উপনেতা নির্বাচিত করা হয়।

এদিকে সংশোধিত দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার নির্বাচিত করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বর্তমান হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়