আই নিউজ ডেস্ক
শপথ নিলেন ২৯৮ সংসদ সদস্য
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের শপথগ্রহণ করেছেন।
আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে সংসদ ভবনের পূর্ব ব্লকে শপথকক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে, ড. শিরিন শারমিন চৌধুরী প্রথমে নিজে শপথগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দফতরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। দুপুরে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন তারা।
এর আগে গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৭ জানুয়রি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২২৩ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬৩ ও অন্যান্য দলের ১ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























