Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ২৩ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের শীতবস্ত্র বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে রাজধানীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র প্রদান করা হয়। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট ড. হেলাল উদ্দিন। 

ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ড. এস. এম. কামাল উদ্দিন। কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট আবু বাক্কার ছিদ্দিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান আজাদ।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক ইসি মেম্বার এডভোকেট আজমত হোসাইন, সাবেক ইসি মেম্বার এডভোকেট আব্দুল মালেক ইমন, এডভোকেট জিল্লুর রহমান, এডভোকেট মো. ইউনুচ, এডভোকেট কামরুল ইসলাম পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, এ বছরে ঢাকা শহরে অন্য সব বছরের চেয়েও বেশি শীত অনুভূত হচ্ছে। এতে নগরীতে বসবাসরত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষেরা বেশ কষ্টের মধ্যে পড়েছে। ঋতু বৈচিত্রের এই বাংলাদেশে শীত পড়বে এটাই স্বাভাবিক। তবে শীতের দিনে অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিত্তবান করেছেন বা আর্থিক সচ্ছলতা দান করেছেন, এই তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে সহানূভুতির হাত বাড়িয়ে দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। কেননা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তায়ালা এব্যাপারে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করবেন। তাই আমাদের সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়