ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:৩০, ৬ জুন ২০২০

করোনা চিকিৎসায় নতুন হাসপাতালের উদ্বোধন

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানী ঢাকাতে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ নামে একটি বেসরকারি হাসপাতাল চালু করা হয়েছে। ৩০০ টি শয্যা রয়েছে বিশেষায়িত এই হাসপাতালটিতে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ জুন (শনিবার) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালের উদ্বোধন করেন। সেই সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা) মো. আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজের সিচুয়েশনে সভাপতি এম এ মুবিন খান এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

হাসপাতালটি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং জাপানের তিন হাসপাতাল সাপ্লাই ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

হাসপাতালটির ৩০০ শয্যার মধ্যে ২৪০টি ওয়ার্ড বেড , ১২টি আইসিইউ বেড, ১২টি এইচ-ডিইউ বেড এবং ৩৬টি আইসোলেশন কেবিন রয়েছে।

হাসপাতাল সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে , এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্বক্ষণিক রোগীর বর্তমান অবস্থা স্বজনেরা অনলাইনে জানতে পারবেন। কৃত্রিমভাবে নেগেটিভ প্রেশার তৈরির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণের সুব্যবস্থা, নিজস্ব ক্যাম্পাসে পিসিআর ল্যাবের মাধ্যমে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্টসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।  

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়