ঢাকা
প্রকাশিত: ২১:৩০, ৬ জুন ২০২০
করোনার একটি উপসর্গ থাকলেই পরীক্ষার নির্দেশ আইইডিসিআরের
করোনাভাইরাসের চারটি উপসর্গের মধ্যে একটি থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
সারাদেশের সকল সিভিল সার্জন/ হাসপাতাল তত্ত্বাবধায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে শনিবার (৬ জুন) এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
এই ব্যাপারে আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এই নির্দেশনা দিয়েছেন তারা।
নির্দেশনাতে বলা হয়েছে, কোনো ব্যক্তির যদি জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মধ্যে এক বা একাধিক উপসর্গ দেখা যায় তার নমুনা সংগ্রহ করতে হবে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সংক্রামক রোগের ক্ষেত্রে নমুনা সংগ্রহের প্রচলিত নিয়ম অনুযায়ী শুরুর দিকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে বিদেশফেরত ব্যক্তি কিংবা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশনাটি হালনাগাদ করা হয়েছে। এর ফলে করোনা নমুনা সংগ্রহ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে বলে আশা করেন তিনি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























