নিজস্ব প্রতিবেদক
অনলাইন নিবন্ধনের মাধ্যমে হবে করোনার নমুনা সংগ্রহ
ফাইল ছবি
অনলাইন নিবন্ধনের মাধ্যমে এখন থেকে করোনার নমুনা সংগ্রহ করা হবে। করেনা নমুনা সংগ্রহের নিবন্ধনের লিংক: coronatest.brac.net।
রোববার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ সময় স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত বুথগুলোতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সবাইকে আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৭৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরো ৫৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হলেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























