ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ৭ জুন ২০২০

করোনার কাছে হেরে গেলেন স্কয়ার হাসপাতালের পরিচালক

ফাইল ছবি

ফাইল ছবি

স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়