নিজস্ব প্রতিবেদক
ভার্চুয়াল কোর্টে করা যাবে আসামির রিমান্ড আবেদন
প্রতীকী ছবি
করোনা পরিস্থিতিতে দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে শুধুমাত্র জামিন শুনানি করা গেলেও এখন থেকে দেওয়ানি ও ফৌজদারি মামলা বা আপিল দায়ের করা যাবে। একইসঙ্গে কারাগারে থাকা আসামির রিমান্ড আবেদন করার দ্বার উন্মুক্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি মামলা বা আপিল দায়ের ভার্চুয়াল পদ্ধতিতে গ্রহণ করা যাবে। এছাড়াও ফৌজদারি কোনো মামালায় আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলখানায় ভার্চুয়াল কনফারেন্সের লিংক পাঠিয়ে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে স্বচক্ষে দেখে শুনানি করা সম্ভব হলে রিমান্ড শুনানি করা যাবে।
এর আগে গত ২৬ এপ্রিল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থাপনা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয়া হয়।
এজন্য সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠন এবং ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























