ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৯:৫৬, ৭ জুন ২০২০

বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে রেমডিসিভির নিল নাইজেরিয়া

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে রেমডিসিভির ও রেমিভির সংগ্রহ করল নাইজেরিয়া। জানা গেছে নাইজেরিয়ার একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চাটার্ড বিমান পাঠিয়ে এসব ওষুধ সংগ্রহ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই সকল তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে. আব্দুল মোমেনকে শনিবার গভীর রাতে ফোন করে বিমানটি ঢাকায় জরুরি অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। 

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে রোববার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তারা ঔষধ সংগ্রহ করে এবং বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেমডিসিভির, রেমিভির, স্বল্পসংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী নমুনা হিসেবে এ সময় সংগ্রহ করা হয়। কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সে দেশে এসব ঔষধ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়