চট্টগ্রাম
প্রকাশিত: ২১:২৩, ৭ জুন ২০২০
আপডেট: ২১:২৮, ৭ জুন ২০২০
আপডেট: ২১:২৮, ৭ জুন ২০২০
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আল্লামা শফী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ বোধ করায় রোববার (৭ জুন) সন্ধ্যায় আল্লামা শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হাসপাতালে নেয়া হয়েছে।
এই ব্যাপারে হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ বলেন, 'হুজুর বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।'
হাটহাজারী মাদরাসার ফেসবুক পেজে তার অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাওয়া হয়েছে। ১০৩ বছর বয়সী আল্লামা শফী কিছুদিন আগে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসা নিয়ে হাটহাজারী ফিরেছিলেন। এতদিন মাদরাসায় অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























