ঢাকা
প্রকাশিত: ২২:১৩, ৭ জুন ২০২০
শিল্পপতি আজমত মঈনের প্রাণ কেড়ে নিল করোনা
দেশের চা শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি আজমত মঈন আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে এই বিশিষ্ট শিল্পপতি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন, হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানের ব্যবস্থাপক এম এ কাশেম। আজমত মঈন মৌলভী চা কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সুরমা চা কোম্পানির পরিচালক ছিলেন। এ দুই চা বাগানের মালিক আজমত মঈনের বাবা গোলাম মঈন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর।
এম এ কাশেম বলেন, গোলাম মঈন কিছু দিন আগে বার্ধক্যজনিত কারণে মারা যান। আজমত মঈন তার বড় ছেলে। আজমত মঈনের দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছেন। তারা স্থায়ীভাবে ঢাকার গুলশানে বসবাস করে আসছেন। আজমত মঈন অবিভক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























