ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:৫১, ৭ জুন ২০২০

করোনায় বিএনপি নেতা আহসান উল্লাহর মৃত্যু

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান করোনাভাইরাসে আক্রা্ন্ত হয়ে মারা গেছেন। রোববার রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রাতে  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহসান উল্লাহ রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান।

আহসান উল্লাহ হাসান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর থেকে সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেসবে দায়িত্ব পালন করেন। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়