ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫১, ৮ জুন ২০২০
আপডেট: ০৭:৫৫, ৮ জুন ২০২০

সারাদেশে ৬ হাজারেরও বেশি পুলিশ করোনায় আক্রান্ত

করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে সারাদেশে ৬ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারাদেশে আরও ২০৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রোববার পর্যন্ত সারাদেশে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২০৬ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীতে আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ডিএমপিতেই আছেন ১ হাজার ৮২৮ জন সদস্য।

গতকাল পর্যন্ত সারাদেশে ৬ হাজার ৪৫১ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে ছিলেন। এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ২ হাজার ৭ জন। এরইমধ্যে দুই হাজার ৭৬৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত যে ১৭ জন পুলিশ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা মহানগরেরই (ডিএমপি) ৯ জন।

ওদিকে রোববার আনসার বাহিনীতে ৩৯৭ সদস্য ও ফায়ার সার্ভিসে ১২৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। এরমধ্যে রাজধানীতে ৩১০ ও দেশের বিভিন্ন জেলায় ৮৭ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৪ জন হোম-কোয়ারেন্টিন ও ৯৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে জানা যায়।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়