ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:৪৯, ৮ জুন ২০২০
আপডেট: ১২:৫৯, ৮ জুন ২০২০
আপডেট: ১২:৫৯, ৮ জুন ২০২০
নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
সোমবার বিকেলে তার বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এর আগে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এখনো কোনো সাড়া নেই নাসিমের। তার অবস্থা অপরিবর্তিত, কালকের (শনিবার) মতোই আছেন।’
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওনার হার্ট বন্ধ না হয় বা অন্য কিছু না হয় ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চলবে।’
মোহাম্মদ নাসিমের সিটিস্ক্যান করা হয়েছে কি না এমন প্রশ্নে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি কোমায় আছেন। সিটিস্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে।
তিনি জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস গতকাল যে রকম ছিল এখনো সে রকম আছে। এখনো ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনো সে রকমটাই আছে।
মোহাম্মদ নাসিম সংকটাপন্ন অবস্থায় আছেন জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং এ মুহূর্তে গভীর কোমায় আছেন।
গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তার অপারেশন হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























