নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ৮ জুন ২০২০
আপডেট: ১৪:৪২, ৮ জুন ২০২০
আপডেট: ১৪:৪২, ৮ জুন ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৭৩৫, মৃত্যু ৪২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ২৭৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৮,৫০৪ জনে।
আক্রান্তের সাথে মৃতের তালিকা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জন করোনায় মারা গেছেন। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে করোনা আক্রান্তে ২০তম স্থান দখল করে রেখেছে বাংলাদেশ।
সোমবার (৮জুন) দুপুর আড়াইটায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরো ৬৫৭ জন। এই নিয়ে দেশের ১৪,৫৬০ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দেশের ৫০ টি ল্যাবে ১২,৯৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল ৮ মার্চ। আজ দেশে করোনা শনাক্তের তিনমাস পূর্ণ করল বাংলাদেশ। তিনমাসেই করোনা দ্রুতগতিতে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে।
করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। তাই সবাইকে ভাইরাসটি থেকে রক্ষা পেতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে। সকল সারফেস জীবাণুমুক্ত করতে হবে। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের একান্তই বের হতে হয়, তারা অবশ্যই মাস্ক, গ্লাভস পরে বের হবেন।
অন্যদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭১ লাখ ৩ হাজার ১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ৩৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৪ লাখ ৬৬ হাজার ৬৯১ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























