ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

চট্টগ্রাম

প্রকাশিত: ১৪:৫১, ৮ জুন ২০২০

বীর বাহাদুরের সংস্পর্শে আসা তিনজনের করোনা শনাক্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের ব্যক্তিগত কর্মকর্তাসহ তিনজনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তরা হচ্ছেন-মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এমে চিং মার্মা ও গৃহপরিচারক থোয়াইংচ প্রু।

এরা প্রত্যেকেই মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন। সোমবার (৮ জুন) এই তথ্য বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু।

তিনি জানান, মন্ত্রীর সংস্পর্শে আসা তিন জনের নমুনা গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ সোমবার আসা রিপোর্টে এই তিনজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

গতকাল রোববার সামরিক হেলিকপ্টারযোগে বান্দরবান সেনা জোন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়