নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৮ জুন ২০২০
বাংলাদেশ ব্যাংক আইনের খসড়ার নীতিগত অনুমোদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠকে সভাপতিত
বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সের বাধা থাকছে না। ৬৫ বছর পর্যন্ত বয়সসীমার বিষয়টি সংশোধন করে ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালন করে সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্য অংশগ্রহণ করেন।
এতদিন বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর নির্ধারিত ছিল। এ আইনের ফলে গভর্নর নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা থাকছে না।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























