নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৪৬, ৯ জুন ২০২০
লিবিয়ায় বাংলাদেশি হত্যা: ৩ মানবপাচারকারীর রিমান্ডে, কারাগারে ২
ফাইল ছবি
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি তরে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তিন মানব পাচারকারীর পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই অভিযোগে তেজগাঁও থানার মামলায় আরো দুই মানব পাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও লিয়াকত আলী ওরফে লেকু শেখ। জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকির এক মামলার আসামি। আর লেকু শেখ অপর একটি মামলার আসামি।
সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। একই অভিযোগে তেজগাঁও থানার মামলায় আরো দুই মানব পাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিন আসামি জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) এস এম গফফারুল আলম। আর লেকু শেখের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্তা ডিবি পুলিশের এসআই আবুল বাশার মিয়া।
অন্য মামলায় কারাগারে যাওয়া দুই আসামিরা হলো- হযরত আলী ও নাজমুল হাসান। এদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) লিয়াকত আলী।
গত ২৮ মে লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন সিআইডির উপ-পরিদর্শক রাশেদ ফজল। এরপর আরো বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























