নিজস্ব প্রতিবেদক
আল্লামা শফীর মৃত্যুর খবর গুজব
ফাইল ছবি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা যাননি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে বলে জানিয়েছেন হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের দফতর সম্পাদক ও মিডিয়া অরগানাইজার মাওলানা মো. ইকবাল খলিল।
সোমাবার সন্ধ্যায় তিনি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে বিকেল থেকে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।
ইকবাল খলিল বলেন, ফেসবুকে যে সংবাদ ছড়িয়ে দেয়া হয়েছে সেটি গুজব। আল্লাহর রহমতে ও তার অশেষ কৃপায় আল্লামা শফী ভালো আছেন, তার অবস্থা স্থিতিশীল।
আল্লামা শফীর ছেলে আনাস মাদানী জানান, তার বাবার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে সাত সদস্যের মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
রোববার সন্ধ্যায় অসুস্থতা বোধ করলে আল্লামা শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।
এর আগে ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আহমদ শফীকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৬ এপ্রিল বাড়ি ফেরেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























