ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২১:২২, ৮ জুন ২০২০
আপডেট: ০১:৪৬, ৯ জুন ২০২০

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনা পজিটিভ

করোনা এবার হানা দিলও কৃষি মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সোমবার তিনি জানান, ‘গত কয়েকদিন ধরে জ্বর ছিল, সঙ্গে মাথাব্যথাও। গত শনিবার (৬ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দিই, আজ (৮ জুন) রেজাল্ট পাওয়া গেছে করোনা পজিটিভ।’

বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইরপাড়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন তিনি। পরিবারের অন্য সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেয়া হয়েছে। তবে ফল এখনও পাননি বলে জানিয়েছেন কামরুল ইসলাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়