ঢাকা
প্রকাশিত: ২২:২৭, ৮ জুন ২০২০
আপডেট: ০১:৪৩, ৯ জুন ২০২০
আপডেট: ০১:৪৩, ৯ জুন ২০২০
করোনা মোকাবিলায় ৩ হাজার নিয়োগের জন্য প্রজ্ঞাপন
করোনা মোকাবিলায় ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১ হাজার ৬৫০ মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ কার্ডিওগ্রাফার নিয়োগ দেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এসব পদে ৩ হাজার নিয়োগের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনাভাইরাস সংক্রমণের ফলে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষা, স্যাম্পল কালেকশন ইত্যাদি ব্যাপক কার্যক্রমের জন্য দেশের বিদ্যমান সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানদের মাধ্যমে সম্ভব নয়। তাই কাজের গতিশীলতার জন্য ৩ হাজার পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।
তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১) ১ হাজার ২০০ টি, মেডিকেল টেকনিশিয়ান (গ্রেড ১৬) ১ হাজার ৬৫০টি, কার্ডিওগ্রাফার (গ্রেড ১৬) ১৫০টি পদে নিয়োগের জন্য নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির সম্মতিক্রমে মেডিকেল টেকনোলজিস্টের ১ হাজার ২০০টি পদ, মেডিকেল টেকনিশিয়ানের ১ হাজার ৬৫০টি পদ ও কার্ডিওগ্রাফারের ১৫০টি পদ অর্থাৎ মোট ৩হাজার পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























