ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ৯ জুন ২০২০
আপডেট: ০১:৩৮, ৯ জুন ২০২০

চিকিৎসকের দেয়া প্লাজমায় সুস্থতার পথে র‌্যাব সদস্য

চিকিৎসকের দেয়া প্লাজমায় সুস্থতার পথে র‌্যাব সদস্য মনির হোসেন।

র‌্যাব-১৩ রংপুরে কর্মরত র‌্যাব সদস্য মনির হোসেন ২৭ মে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগছিলেন। ফলে করোনা সংক্রমণে তার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে র‌্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।

মনিরকে ভর্তি করা হয় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে। চিকিৎসকরা তাকে প্লাজমা থেরাপি দেয়ার পরামর্শ দেন। কিন্তু বিপত্তি ঘটে প্লাজমা পাওয়া না যাওয়ায়।

এক পর্যায়ে সংবাদ মাধ্যমে মনিরের জন্য প্লাজমার আহ্বান জানানো হলে এগিয়ে আসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার শাকিল আহমেদ। রোববার তিনি আক্রান্ত র‌্যাব সদস্যকে প্লাজমা দেন। প্লাজমা দেওয়ার ফলে আক্রান্ত র‌্যাব সদস্য এখন সেরে ওঠার পথে।

প্লাজমা দিতে এগিয়ে আসা চিকিৎসক শাকিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে আক্রান্ত র‌্যাব সদস্যের প্লাজমার প্রয়োজনীয়তা সংক্রান্ত সংবাদ প্রচার করায় সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়