নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩, ৯ জুন ২০২০
করোনায় মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালকের মৃত্যু
মো. ফখরুল কবির
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
জানা গেছে, মো. ফখরুল কবির গত ১ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্মসচিব ছিলেন মো. ফখরুল কবির।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























