যশোর
প্রকাশিত: ১১:৫২, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪২, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪২, ৯ জুন ২০২০
যশোরের সংসদ সদস্য করোনা পজিটিভ
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।
তিনি বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে পরীক্ষার ফল পাওয়ার পর সাংসদের পরিবারকে মৌখিকভাবে জানানো হয়। তার পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।
জানা গেছে এমপি রণজিৎ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় বলে জানান সিভিল সার্জন।
বাংলাদেশে এ নিয়ে একজন মন্ত্রীসহ মোট সাতজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























