ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:০৩, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৫, ৯ জুন ২০২০

করোনায় উপকর কমিশনারের মৃত্যু

করোনা কেড়ে নিচ্ছে অনেকে সরকারি কর্মকর্তার প্রাণ। এবার সেই তালিকায় যুক্ত হলেন  উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা।

সোমবার (৮ মে) রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১২ দিন ধরে লড়েছেন প্রাণঘাতী এই ভাইরাসটির সাথে। 

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেন, সুধাংশু কুমারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, এনবিআর আবু হেনা রহমাতুল মুনিম।

জানা গেছে সুধাংশু কুমার কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি ছাড়া তার স্ত্রী মানষী সাহা, সাত বছরের মেয়ে সাঁঝবাতি ও গৃহকর্মী করোনা আক্রান্ত।

সরকারি ঘোষণার পর থেকে তিনি অফিস করেছেন। তিনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই অফিস করতেন। সর্বশেষ তিনি ১৪ মে অফিস করেছেন।

কয়েকদিন ধরে তার তীব্র জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। ২৮ মে তার রিপোর্ট পজিটিভ আসে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।

সুধাংশু কুমার সাহা বিসিএস (কর) ল ক্যাডারের ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়