ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ৯ জুন ২০২০
আপডেট: ১৪:৫৯, ৯ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১৭১, মৃত্যু ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ৩,১৭১ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭১,৬৭৫ জনে। 

আক্রান্তের সাথে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জন করোনায় মারা গেছেন।  এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে।  দেশে একদিনে করোনা শনাক্ত এবং মৃত্যুতে আবারো রেকর্ড গড়ল বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।   

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ  হয়ে উঠেছেন আরো  ৭৭৭ জন। এই নিয়ে দেশের ১৫,৩৩৭ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন। 

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দেশের ৫৫ টি ল্যাবে ১৪,৬৬৪ টি নমুনা  পরীক্ষা করা হয়েছে।  

দেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল ৮ মার্চ।আর গত ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যু হয়।

অন্যদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭২ লাখ ১০ হাজার ১৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৯৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৫ লাখ  ৫০ হাজার ৫০০ জন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়