নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৭, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৭, ৯ জুন ২০২০
রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে কাতারকে ছাড়াল বাংলাদেশ
দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত এবং মৃত্যু হয়েছে। ফলে বাংলাদেশের মোট আক্রান্ত ছাড়িয়েছে ৭১ হাজার। আর মৃতের সংখ্যা প্রায় হাজার।
সর্বোচ্চ এই আক্রান্ত নিয়ে বিশ্বের দেশগুলোর তালিকায় কাতারকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ফলে এখন ২১৩ টি দেশ এবং অঞ্চলের মধ্যে ১৯ তম স্থানে চলে এসেছে বাংলাদেশ।
গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন ৩,১৭১ জনকে শনাক্ত করা হয়েছে। সাথে মারা গেছেন রেকর্ড ৪৫ জন। নতুনদের নিয়ে দেশে এখন মোট আক্রান্ত ৭১,৬৭৫ জন এবং মৃত্যু দাঁড়াল ৯৭৫ জনে।
মঙ্গলবার ( ৩ জুন) করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংএ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই সকল তথ্য জানান। সেই সময় তিনি বলেন, দেশে একদিনে আরও ৭৭৭ জন নিয়ে দেশে মোট সুস্থ ১৫,৩৩৬ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় এর আগে ১৯ তম স্থানে ছিল কাতার। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ১৫৮ জন। রেকর্ড সংখ্যক আক্রান্ত নিয়ে কাতারকে টপকে গেল বাংলাদেশ।
বাংলাদেশের আগে ১৮ তম স্থানে আছে করোনার উৎপত্তিস্থল চীন। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৩ জন। চীন থেকে করোনা ছড়ালেও এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে দেশটি।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ২ লাখ ৬৭ হাজার ২৪৯ জন আক্রান্ত নিয়ে তালিকার ৬ষ্ঠ স্থানে আছে। করোনা শনাক্তে প্রায় প্রতিদিনই রেকর্ড গড়ছে দেশটি।
পাকিস্তান আছে ১৫ তম স্থানে। তাদের করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৮ হাজার ৩১৭ জন। তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানের ২০ লাখ ২৬ হাজার ৫৯৭ জন করোনার প্রকোপে পড়েছেন।
এখন পর্যন্ত ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭২ লাখ ১৫ হাজার ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৯ হাজার ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৫ লাখ ৫১ হাজার ৮০৭ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























