ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ৯ জুন ২০২০

‘রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ দায়বদ্ধ নয়’

ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না। তাদের গ্রহণ করার বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই।

মঙ্গলবার এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন। 

ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্টের পদ নিয়েছে বাংলাদেশ এবং এ উপলক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

মালয়েশিয়ার একজন মন্ত্রী সে দেশে আটকে পড়া রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক।

তিনি আরো বলেন, এখানে (বাংলাদেশ) যারা আছে তাদের আমাদের সাধ্যমতো ভালো জীবন দেয়ার চেষ্টা করছি। এর বেশি কিছু করার সাধ্য আমাদের নেই। যারা এ বিষয়ে কথা বলে তারা এদের নিয়ে যাক।

এদিকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ নেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, মার্শাল আইল্যান্ডের কাছ থেকে আমরা প্রেসিডেন্সি নিয়েছি আগামী তিন বছরের জন্য। জলাবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন তাদের বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ।

তিনি বলেন, আজকে মার্শাল আইল্যান্ড, ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে বৈঠক হয়েছে এবং আমরা বিভিন্ন আইডিয়া একে অপরের সঙ্গে বিনিময় করেছি। অনুষ্ঠানে মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাস্টেন এন নেমরা অংশগ্রহণ করেন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়