নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৬, ৯ জুন ২০২০
ডিএমপি’র ডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার পাচঁজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে উপ-পুলিশ কমিশনার লালবাগ, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার লজিস্টিকস্, লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম ও পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























